শরীয়তপুরে শীত নিবারণে কয়লার আগুনে বিছানায় পুড়ে ছাই বৃদ্ধা
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীত নিবারণের জন্য বিছানায় রাখা কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নারী পুড়ে মারা গেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার (৮০)। তিনি ওই এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তার একমাত্র কন্যাসন্তান বিবাহিত ও অন্যত্র বসবাস করেন। ফলে বৃদ্ধা একাই বসবাস করতেন।
জানা গেছে, শীতের তীব্রতা কমাতে কামরুন নাহার বিছানার পাশে মাটির তৈরি একটি পাত্রে কয়লার আগুন জ্বালিয়ে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই পাত্র থেকে কয়লার আগুন বিছানায় পড়ে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বিছানার ওপরেই পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের কন্যার কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি