ATN
শিরোনাম
  •  

বেগম রোকেয়া দিবস আজ

         
বেগম রোকেয়া দিবস আজ

বেগম রোকেয়া দিবস আজ

বেগম রোকেয়া দিবস আজ, তাঁর জন্ম ও মৃত্যুর এই দিনটি কাটে কেবল আনুষ্ঠানিকতা আর আশ্বাসের মাঝে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত পায়রাবন্দের স্মৃতিচিহ্ন আজও পড়ে আছে অযত্ন-অবহেলায়। কলকাতা থেকে তাঁর দেহাবশেষ দেশে আনার উদ্যোগও ফাইলবন্দী।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। লেখক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বিশ্বসেরা ২০ নারীর তালিকায় রয়েছেন ছয় নম্বরে। ৯ ডিসেম্বর এলেই তাঁর জন্মস্থান এবং রোকেয়া স্মৃতিকেন্দ্রে কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলে, আর সারা বছরই পড়ে থাকে অযন্ত-অবহেলায়।

১৯৩২ সালের একই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া। সেখানেই দাফন করা হয় তাঁকে। বিভিন্ন সময়ে এই মহীয়সূ নারীর দেহাবশেষ দেশে আনার কথা থাকলেও, আজও তার কোনো নেই।

রোকেয়া স্মৃতিকেন্দ্র বাংলা একাডেমি ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহ-পরিচালক আবিদ করিম মুন্না বলেন বেগম রোকেয়ার ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে রয়েছে নানা কর্মসূচি। নারীদের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, চিত্রাঙ্কন এবং সংগীত শিক্ষা আবার শুরু হবে।

নারী শিক্ষায় বেগম রোকেয়া প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমেই বাংলার পিছিয়েপড়া নারীদের কাছে খুলে যায় মুক্তির দুয়ার।

রিপোর্ট : ত./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ