ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর আত্মহনন, ধর্ষকসহ সহযোগী গ্রেপ্তার
গোপালগঞ্জের মকুসুদপুরে মাদরাসা শিক্ষক ধর্ষণ করেছে তার ১৪ বছর বয়সী ছাত্রীকে, তার ভিডিও ধারণ করেছে আরেক নারী শিক্ষক। ক্ষোভে-দুঃখে আত্মহননের পথ বেছে নিয়েছে মেয়েটি। বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে ধর্ষককে।
মকুসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের প্রবাসী কামরুল শেখের ১৪ বছর বয়সী মেয়েকে বাড়ির পাশের আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করানো হয়। যে মেয়ের কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন ছিল, চিরতরে হারিয়ে গেলো সে! পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২৬ নভেম্বর মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান শিকদার মেয়েকে ধর্ষণ করে। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে আরেক শিক্ষক খাদিজা বেগম। বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখনো হয় রূপাকে।
ধর্ষক হাসান ও তার সহযোগী শিক্ষিকা খাদিজা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল। ক্ষোভে-দুঃখে ৪ ডিসেম্বর নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয় মেয়েটি। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক মাহমুদুল শিকদারকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
গোপালগঞ্জ মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ধর্ষক মাহমুদুল হাসান ও সহযোগিতার অপরাধে খাদিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
রিপোর্ট : গি. আ/টুবন