ATN
শিরোনাম
  •  

নন-ক্যাডার সহকারী সচিব পদে ২২ কর্মকর্তার পদোন্নতি

         
নন-ক্যাডার সহকারী সচিব পদে ২২ কর্মকর্তার পদোন্নতি

নন-ক্যাডার সহকারী সচিব পদে ২২ কর্মকর্তার পদোন্নতি

ক্যাডার বহির্ভূত ২২ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরামর্শের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ করা হলো।

সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন যারা তারা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শরীফ উল্লাহ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাইন উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল হাই, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলজার আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোছা. বদরুন্নাহার, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিমল চন্দ্র তালুকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা বেগম, নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. সেকান্দার আলী খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল গফুর সরদার।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ