ATN
শিরোনাম
  •  

বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয় যা বলেন

         
বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয় যা বলেন

বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয় যা বলেন

ফিক্সিং সন্দেহে রেড ফ্লাগে থাকা ক্রিকেটারদের নাম বিপিএলের নিলাম থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। নতুন প্রকাশিত নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। সেখানে নাম আছে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়েরও। তবে নিজের নামে উঠা অভিযোগ মেনে নিতে নারাজ তিনি।

বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। মূলত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদেরই এবারের বিপিএল থেকে দূরে রাখছে বিসিবি। তবে নিজের নামে এমন অভিযোগ মেনে নিতে রাজি নয় বিজয়। নিলাম থেকে বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটার।

বিজয় দাবি করেন, নিলাম থেকে বাদ দিয়ে তাকে অসম্মানিত করেছে বিসিবি। একই সঙ্গে প্রমাণ দেখাতেও বলেন তিনি।

গণমাধ্যমকে বিজয় আরও বলেন, 'যদি প্রমাণ করতে না পারে, এই যে আমি অসম্মানিত হচ্ছি এটার ব্যাখ্যা কে দিবে? বিসিবিকে প্রশ্ন করেন! প্রমাণ দেখান আপনি সামনে! আমরা কি যা তা প্লেয়ার? বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলতেছি না? এতটুকু সম্মান নাই?'

নিলামের 'সি' ক্যাটাগরিতে ছিলেন বিজয়। তবে তার দাবি 'বি' ক্যাটাগরিতে থাকার কথা ছিল। বিজয় বলেন, 'আপনি ধাপ করে বাদ দিয়ে দেবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি ‘বি’ থেকে ‘সি’তে নামায় দিছেন। সেটাই তো অসম্মানের। সেখান থেকে বিপিএলের নিলাম থেকে বাদ দিয়ে দিছেন। এটা হতে পারে? এটাই বোঝা যাচ্ছে আমি দোষী। আমাকে প্রমাণ দেখান? যদি প্রমাণ না দেখাইতে পারেন যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দিবে, এটার বিচার কে করবে?'

সূত্র: বিডি ক্রিকটাইম

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ