বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন।
আজ বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে শুনানি হয়েছে। গুরুত্ব বিবেচনায় চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ পরবর্তী শুনানির জন্য, আগামী রোববার দিন ধার্য করা হয়।
প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ট্রাইব্যুনালের বিচার নিয়ে ফজলুর রহমানের মন্তব্য আদালত অবমাননার শামিল। টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে ফজলুর রহমানের কথাগুলো শোনানো হয় আদালতে। তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানেন না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না, এমন কথাও বলতে শোনা যায় ফজলুর রহমানকে।
রিপোর্ট : জা./সা.সি