ATN
শিরোনাম
  •  

বিশ্বের বৃহৎ শহরের তালিকায় নবম থেকে দ্বিতীয় স্থানে ঢাকা

         
বিশ্বের বৃহৎ শহরের তালিকায় নবম থেকে দ্বিতীয় স্থানে ঢাকা

বিশ্বের বৃহৎ শহরের তালিকায় নবম থেকে দ্বিতীয় স্থানে ঢাকা

জনসংখ্যার হিসেবে বিশ্বের বৃহৎ শহরের তালিকায় নবম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২০৫০ সালের মধ্যে ঢাকা প্রথমস্থানে চলে আসবে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে বুধবার আলজাজিরা জানায়, বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাকার্তায় বর্তমানে ৪ কোটি ১৯ লাখ মানুষ বাস করে।

এরপরই দ্বিতীয়তে রয়েছে ঢাকা, যেখানে ৩ কোটি ৬৬ লাখ মানুষের বসবাস। আর তৃতীয় স্থানে টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ। সর্বশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল।

জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫ শীর্ষক রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। যেখানে ১৯৭৫ সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল। এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। এছাড়া শীর্ষ ১০টি মেগাসিটির ৯টির অবস্থানও এশিয়াতে।

রিপোর্ট : সি./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ