ATN
শিরোনাম
  •  

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

         
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে বলেছেন, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের অংশীদারিত্ব দৃঢ় এবং ভবিষ্যতেও দেশের মানুষকে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ঢাকায় প্রথমবারের সরকারি সফরে এসে বিভিন্ন পর্যায়ের অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন।

মহাসচিব হাই কমিশনারদের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ সনদের আলোকে বাংলাদেশের উন্নয়ন ও সমর্থন জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত হাইকমিশনারদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং বাংলাদেশের জনগণের উপকারে কমনওয়েলথের ভূমিকা বাড়ানোর পথ সুগম করা হয়েছে।

শার্লি বচওয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। তিনি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে কমনওয়েলথের করণীয় নিয়ে আলোচনা করেছেন।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে তিনি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থায় নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। এছাড়া, বাংলাদেশের তরুণদের সঙ্গে বৈঠক করে গণতন্ত্র ও ন্যায়সঙ্গত ভবিষ্যত গঠনের বিষয়ে তাদের প্রত্যাশা জানেন।

মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনার বিষয়েও অংশীদারদের সঙ্গে আলোচনা করেন। পরিকল্পনায় গণতন্ত্রকে প্রধান স্তম্ভ হিসেবে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণের আশা পূরণে লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করার পথ নির্ধারণ করা হয়েছে।

চারদিনের সফরের অংশ হিসেবে তিনি প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে গণতন্ত্র, শাসন ও স্থিতিশীলতা বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

মহাসচিব বলেন, “কমনওয়েলথ ও বাংলাদেশের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব রয়েছে। আসন্ন নির্বাচনের সময় এই অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের জনগণকে বিশ্বস্ত অংশীদার হিসেবে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ