ATN
শিরোনাম
  •  

তারেক রহমানের জন্মদিন আজ, উৎসব নয়, নির্দেশনায় বিএনপি

         
 তারেক রহমানের জন্মদিন আজ, উৎসব নয়, নির্দেশনায় বিএনপি

তারেক রহমানের জন্মদিন আজ, উৎসব নয়, নির্দেশনায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। কোনো ধরনের অনুষ্ঠান না করতে দলীয় নির্দেশনা থাকলেও নানাভাবে প্রিয় নেতার জন্মদিন পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা। সরব আলোচনা- কবে দেশে ফিরছেন তিনি এবং আগামীর রাজনীতিতে তার নেতৃত্বে কতটা শক্তিশালী হবে বিএনপি?

ডাক নাম পিনু। তিনিই তারেক জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। জন্ম ১৯৬৫ সালের এই দিনে।

শাহীন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার শুরু। ঢাকা রেসিডেনসিয়াল থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট থেকে এইচএসসি পাস করে ১৯৮০-এর দশকে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হন।

বিএনপি ক্ষমতা ছাড়ার পর ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অভিযোগে আটক করে তারেক রহমানকে। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৫টি মামলা। সে সময় নির্যাতন করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া দেয়া হয়।

২০০৭ সালে জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে গত ১৭ বছর ধরে স্ত্রী ডাঃ জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা জারনাজ রহমানকে নিয়ে সেখানেই আছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পলাতক দেখিয়ে তারেক রহমানের বিচার কাজ শুরু করে। সেই সময় গণমাধ্যমে তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা ছিলো।

২০১৮ সালে, তার মা বেগম খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত হন তারেক রহমান। এরপর লন্ডন থেকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে নেতৃত্ব দেন।

৫ আগস্ট ২০২৪। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিএনপির নেতা-কর্মীরা অপেক্ষায় আছেন কবে ফিরছেন তাদের প্রিয় নেতা তারেক রহমান।

এ ব্যাপারে বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে আসতে পারেন।

রিপোর্ট : ম. ই. মি/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ