বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টের কীর্তির সামনে মুশফিকুর রহিম
দুই দশকের ঘাম-মাখা পথচলা, ঝড়-ঝঞ্ঝায় টিকে থাকা এক যোদ্ধা মুশফিকুর রহিম। তিনিই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আগামীকাল লিখবেন নতুন এক ইতিহাস। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে নামবেন নিজের শততম টেস্ট। মুশফিকের এই কীর্তি উদযাপনে ম্যাচের আগে থাকবে বিসিবি’র বিশেষ আয়োজন।

২০০৫ সালে লর্ডসের সিঁড়ি বেয়ে যখন উঠছিল এক কিশোর, তখন তার দেহের ক্ষুদ্রতা ঢেকে রেখেছিল এক অদম্য দৃঢ়তা। ইংল্যান্ডের ধারাভাষ্যকাররা তাকে দেখতেন বিস্ময়ে, আর বাংলাদেশ তার মধ্যে আবিষ্কার করতে চাইতো ভবিষ্যতের কাণ্ডারি। আজ সেই বিন্দু থেকে আঁকা হয়ে গেছে পূর্ণ বৃত্ত। যেই বৃত্তের নাম মুশফিকুর রহিম।
বাংলাদেশে টেস্ট ক্রিকেট মানেই-প্রাপ্তি-অপ্রাপ্তির মালা গাঁথা কিংবা কখনো বঞ্চনা। কিন্তু মুশফিক সেসব হিসেবের বাইরে। তিনি সময়কে ছাপিয়ে গেছেন নিজের নিয়মে আর অধ্যাবসায়ে।

মুশফিকের সাদা পোশাকের ২০ বছরের এই পথচলা সহজ ছিল না মোটেই। কিন্তু মুশফিকের পরিচয় ছিল অন্য জায়গায়-তিনি কখনও থামেননি। নিজেকে নতুন করে গড়েছেন, হয়েছেন বাংলাদেশের মিডল অর্ডারের প্রাণ, মিস্টার ডিপেন্ডেবল।
পরিসংখ্যানে মুশফিককে বাঁধা যায় না কোনোভাবেই। তবুও ৩৮ গড়ে ৬৩৫১ রান সঙ্গে ১২ সেঞ্চুরি ও দেশের হয়ে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরি। টেস্ট ইতিহাসের একমাত্র কিপার-ব্যাটসম্যান হিসেবে করেছেন দুটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের সর্বোচ্চ ছয়টি ব্যক্তিগত ইনিংসের চারটিই তার দখলে।
রিপোর্ট : আ/টুবন