ATN
শিরোনাম
  •  

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

         
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরে তিনি স্থানীয়ভাবে ব্যবসা করছিলেন।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সড়কের একটি নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ মান্নানকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “অন্ধকারে মান্নানের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। মরদেহের পাশে তার মোটরসাইকেল পাওয়া গেলেও মোবাইলটি পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে তদন্ত চালাচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ