শেষ মুহুর্তের প্রস্তুতিতে মুখর অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। এবারের মেলা অন্য যেকোনো সময়ের চেয়ে আরো দর্শনার্থীবান্ধব হবে বলে আশ্বাস আয়োজকদের। মেলার সোহরাওয়ার্দী অংশের শেষ মুহুর্তের ব্যস্ততার চিত্র বইপ্রেমীদের অপেক্ষা শেষের খবরই যেন দিচ্ছে। বইমেলা ঘিরে নানা কাজে, নানাজনের রুটি রুজি। তাই তাদেরও সারাবছরের প্রস্তুতি ও অপেক্ষার শেষ গোছানো আর পরিপাটি মেলায়।
৫৯৫টি প্রতিষ্ঠান, ৯০১টি স্টল এবং ৩৮টি প্যাভিলিয়ন নিয়ে থাকছে এবারের আয়োজন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকের ১৮২টি স্টল এবার মূল অংশে জুড়ে যাচ্ছে। মেলায় ঢোকা ও বের হওয়ার গেট থাকছে চারটি করে আটটি। চারটি চত্বরে ভাগ থাকবে মেলা প্রাঙ্গণ। শিশু চত্বরের আকার বাড়িয়ে রমনা কালী মন্দির গেটের দিকে নেয়া হয়েছে।
প্রকাশকদের জন্য মেলা শুরুর আগের এ সময়টি খুবই গুরুত্বপূর্ণ। নিজেরাই তদারকি করছেন সব কাজ। মেলার মাসে আর কোনো ভোগান্তির শঙ্কা রাখতে চান না। বই এবং স্টল-প্যাভিলিয়ন- সবদিকেই খরচ বেড়েছে। তবু পরিবেশ ও আবহাওয়া বিচারে এবার মেলা নিয়ে সবারই প্রত্যাশা অনেক।
বাংলা একাডেমী অংশেও কাজ চলছে পুরোদমে। যদিও সবদিকের কাজ দেখে অনুমান করা যায়, এবারও মেলার পূর্নাঙ্গ চিত্র পেতে প্রথম সপ্তাহ পেরিয়ে যাবে। আয়োজকরা অবশ্য বলছেন- অতীতের সকল সুবিধা-অসুবিধা মাথায় রেখে এবারের মেলা।
অমর একুশে বইমেলা বাঙালীর প্রাণের মেলা। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির এক দৃঢ় বন্ধন। তাই এ মেলা নিয়ে বইপ্রেমীদের আবেগ সীমাহীন।
রিপোর্ট: সাজেদা সুইটি