বছরের শেষদিনে দুঃসংবাদ জানিয়ে আবারো আলোচনায় এলেন ঢাকাই ছবির নায়িকা পরীমণি। শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১ টার দিকে ফেসবুক পোস্টে এমনই আভাস দিলেন পরী। মাত্র তিনটি বাক্যের স্ট্যাটাসে আবারো ঘরের আগুন বাইরে নিয়ে এলেন তিনি।
পরী লিখেছেন, 'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।' তার ওই পোস্ট অল্প সময়েই ভাইরাল। অনেকে সেখানে কমেন্ট করছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কী ভেঙে গেল পরীমণি-রাজের সংসার?
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিল কিছুদিন আগেই। গত নভেম্বরে ফেসবুকে স্বামী রাজ, নায়িকা মিম ও পরিচালক রাফির নাম উল্লেখ করে বিস্ফোরক পোস্ট দেন পরী । স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ঘনিষ্ঠতার দিকে ইঙ্গিত করেন তিনি।পরে মিম অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ফেসবুকেই। ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। এর পরদিন আবারও পরীমনি আরেক পোস্টে রাজ-মিমের ‘মাখামাখি’ তার সংসারের জন্য কাল হচ্ছে বলে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে পরীমণি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’ তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২-এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’ মিমকে উদ্দেশ করে আরো বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ করেন পরী। ২২ জানুয়ারি জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। গত ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। ডেস্ক রিপোর্ট।