শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ
ছাত্র-জনতার অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করলে প্রথমেই সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। এরপর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের সাক্ষ্যগ্রহণ হয়। তবে শেষ না হওয়ায় তা আজ পর্যন্ত মুলতবি করা হয়।
অন্যদিকে বুধবার সকালে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করা হয়। ১৮তম দিনে এখন পর্যন্ত ৪৭ জন সাক্ষীর জবানবন্দি সম্পন্ন হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, নাহিদের জবানবন্দি শেষ হলেই সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তিনি স্বীকার করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে গত বছরের জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে। একইসঙ্গে তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পাঁচটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দায় আনা হয়েছে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে। মামলার আনুষ্ঠানিক অভিযোগ ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদ তালিকা ২,৭২৪ পৃষ্ঠা। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।
১২ মে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর থেকেই ধাপে ধাপে সাক্ষ্যগ্রহণ চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস