আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াডে বাংলাদেশি পিনু রহমানের স্বর্ণপদক অর্জন
সম্প্রতি রাশিয়ার ঐতিহাসিক শহর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াড ফটোঅলিম্পিক ২০২৫।
চলতি বছরের জানুয়ারি থেকে তিন দফা অনলাইন বাছাইপর্ব শেষে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান ৯৬ জন আলোকচিত্রী। যেখানে গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান। অর্জন করেন স্বর্ণপদক।
আন্তর্জাতিক অঙ্গনে নানা দেশের নামকরা আলোকচিত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় নিজের দক্ষতার প্রমাণ দেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান। বিশ্বের নামকরা ৯৬ জন আলোকচিত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অ্যাকসেন্ট ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণপদক।
দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান। নিজের শিল্পমান, সৃজনশীলতা ও ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির জন্য পেয়েছেন আলাদা পরিচিতি। দেশে-বিদেশে বিভিন্ন প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিয়ে এখন পর্যন্ত ৮০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন তিনি। মানুষের জীবনযাপন, সমাজ ও প্রকৃতির অনন্য সৌন্দর্য সবই ধরা পড়ে তার ক্যামেরার ফ্রেমে।
তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান, দ্য টাইমস, ডয়চে ভেলে ও আল জাজিরার মত আন্তর্জাতিক গণমাধ্যমেও। সম্প্রতি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অলিম্পিয়াড-এর অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন আলোকচিত্রী পিনু রহমান।
রাজধানী ঢাকায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে এক ঘরোয়া সংবর্ধনায় যোগ দেন তিনি। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ভাগ করে নেন ফটোঅলিম্পিকের অভিজ্ঞতা। এসময় ঢাকায় রাশিয়ান কালচারাল সেন্টারে তার আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের ব্যাপারে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত।
রিপোর্ট : রা. মু/টুবন