ATN
শিরোনাম
  •  

পিএসসির নতুন সচিব আব্দুর রহমান

         
পিএসসির নতুন সচিব আব্দুর রহমান

পিএসসির নতুন সচিব আব্দুর রহমান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গত ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যান। ওই দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রমসচিব নিয়োগ দেয় সরকার।

কর্মকর্তারা জানান, শ্রম মন্ত্রণালয়ে যোগ দিতে গেলে শ্রম উপদেষ্টা আব্দুর রহমানকে দু-এক দিন পরে যোগ দিতে বলেন। কিন্তু উপদেষ্টার কথামতো পরে মন্ত্রণালয়ে গিয়েও সচিব পদে যোগ দিতে পারেননি তিনি। এরপর আগের কর্মস্থল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বসেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ