ATN
শিরোনাম
  •  

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

         
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে, সেইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানিয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এ অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঘন মেঘ জমেছে। সমুদ্র এবং উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যও লক্ষ্য করা গেছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ