ATN News
শিরোনাম
  •  

ছাদবাগান যেন বনসাই জাদুঘর

         

.

মাটির পাত্রে সারি সারি বটগাছ, বাঁশগাছ, কৃষ্ণচূড়া, শিমুল, আরো কত গাছ! যেন বনসাইয়ের জাদুঘর। নানা জাতের অন্তত তিনশ' গাছ নিয়ে কুমিল্লায় তৈরি হয়েছে এক ভিন্নধর্মী ছাদ বাগান।

সরেজমিনে দেখা গেছে, ছোট একটি মাটির পাত্র। আর তাতে ৩৬ বছর বয়সী এক বটগাছ। কুমিল্লা নগরীর শুভপুর এলাকায় বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক হাসান ফিরোজের ভবনের ছাদে, বনসাই গাছের এ বিচিত্র বাগান।

ছোট বেলা থেকেই গাছের প্রতি আগ্রহী হাসান ফিরোজ। দীর্ঘদিনের পরিশ্রম আর সাধনায় দক্ষ হয়েছেন বনসাই শিল্পে। তার বাড়ির ছাদে রয়েছে ৫ থেকে ৩০ বছরের আড়াইশয়েরও বেশি প্রজাতির বনসাই। কৃষ্ণ চন্দন, পাকুড়, অ্যাডেনিয়ামের মতো অমূল্য বৃক্ষও রয়েছে তার সংগ্রহশালায়। বনসাইয়ের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন অপূর্ব ক্যালিগ্রাফি।

হাসান ফিরোজ জানান, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বনসাই বাগানের ব্যাপক ভূমিকা রয়েছে।
নগরায়নের কারণে বৃক্ষের যে ঘাটতি, বনসাই বিকল্প হতে পারে বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরান। প্রাচীন চীনা শব্দ পেনজাই থেকে জাপানি বনসাই শব্দের উৎপত্তি। বৃক্ষকে ছোট পাত্রে রেখে লালন-পালন করার শিল্প এখন জনপ্রিয় বাংলাদেশেও।

খায়রুল আহসান মানিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ