চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকালে নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাচোল থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
জিআরপি চাঁপাইনবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ(আইসি) ও পুলিশ উপপরিদর্শক(এসআই) আশীষ সরকার বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে কেউ শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ প্লাটফর্ম লাগোয়া রেললাইনের প্রায় ৩ গজ দূরে হালকা ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিয়েছে। তবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কিনা এবং মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফরেনসিক দল এ ঘটনায় তদন্ত এবং মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় (জিআরপি) থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ