ATN
শিরোনাম
  •  

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে আটক ২

         
স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে আটক ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে আটক ২

রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রিয়াজ ও আল আমিন। তাদের মধ্যে একজনকে ঢাকা থেকে এবং অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলার ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ ও আল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং এলাকায় ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি সিমেন্ট ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মগবাজারের পৃথক দুটি এলাকায় দুই পরিবার ও ছয় সন্তান নিয়ে বসবাস করতেন তিনি।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ