ATN
শিরোনাম
  •  

বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন মার্কিন রাষ্ট্রদূত

         
বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন মার্কিন রাষ্ট্রদূত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন মার্কিন রাষ্ট্রদূত

বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেসন।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান ও রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড। বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন তারা।

এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

রিপোর্ট : কি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ