তনু হত্যা মামলায় সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দেয়া হয়েছে।
সোমবার বিকেলে, কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন।
এর আগে, সোমবার দুপুরে এ মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে তাকে আবারো কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন, তৎকালীন কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদুজ্জামান এবং সৈনিক শাহীন আলম।
আদালতের তথ্য অনুযায়ী, তনু হত্যাকাণ্ডের সময় দুজনই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তাদের মধ্যে একজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে মামলার তদন্তে নতুন তথ্য তনুর পোশাক থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনা বিশ্লেষণে নতুন একজনের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
এর আগে, তিনজনের নমুনা শনাক্ত হলেও নতুন করে আরও একজনের রক্তের নমুনা মিলেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা