১০ মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ২২ দশমিক ২১ বিলিয়ন ডলারে
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ২২ দশমিক ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে শুধু এপ্রিল মাসেই ঘাটতি বেড়েছে ৩ বিলিয়ন ডলারের বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যালেন্স অব পেমেন্ট -বিওপি প্রতিবেদনে দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বাণিজ্য ঘাটতি ছিল ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার। তবে মাত্র এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি ও বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আরও বিস্তৃত হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং রপ্তানি প্রবৃদ্ধির সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রিপোর্ট : মা. সে/মা. হা