রৌমারী সীমান্তে ফের পুশইনের চেষ্টার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) গভীর রাতে বরাইবাড়ি ও উত্তর বারবান্দা সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রস্তুতির খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি।
স্থানীয়রা জানায়, সীমান্তের ওপারে কয়েকজনকে জড়ো করা হয়েছিল। খবর পেয়ে বিজিবি নজরদারি বাড়ায় এবং স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি একাধিকবার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রিপোর্ট : অ/মা. হা