অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার বেলা ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ দিয়ে প্রায় ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
এ নিয়ে টানা ৫ ওয়ানডেতে টস হারলেন মিরাজ। এর আগে ২০২১ সালে সবশেষ টানা পাঁচ ওয়ানডেতে টস হেরেছিল বাংলাদেশ।
প্রায় ৪ বছর পর ওয়ানডে খেলতে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ এই সংস্করণে খেলেছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার।
এ ছাড়া একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের মতো এই ম্যাচেও খেলছেন তানভির ইসলাম।
অস্ট্রেলিয়া দলে ওয়ানডে অভিষেক হয়েছে লিয়াম স্কটের। এই সংস্করণে অস্ট্রেলিয়ার ২৫৩তম ক্রিকেটার তিনি।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথু শর্ট, কুপার কনলি, জশ ইংলিস, মারনাশ লাবুশানে, আলেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জেভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস