ATN
শিরোনাম
  •  

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’

         
সেন্সর সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তুত বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত আলোচিত এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ (U) সার্টিফিকেট পেয়েছে।

পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন এই প্রজেক্ট ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগী ও সাধারণ দর্শকদের কৌতূহলও বাড়ছে। শুধু রোমান্টিক গল্প নয়, সিনেমাটিতে তুলে ধরা হয়েছে এক রকস্টারের জীবন, তার খ্যাতির চাপ, মানসিক টানাপোড়েন এবং আবেগঘন উত্থান-পতনের গল্প।

সিনেমাটির অন্যতম আকর্ষণ শাকিব খানের বিপরীতে থাকা তিন নায়িকা। গল্পে তাদের উপস্থিতি রকস্টারের জীবনে কী ধরনের পরিবর্তন আনে, তা নিয়েই দর্শকদের মাঝে তৈরি হয়েছে রহস্য ও আগ্রহ।

সম্প্রতি প্রকাশিত নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারাস উপস্থিতিতে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েককে।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, এবারের ঈদে ঢালিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে ‘রকস্টার’।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ