ATN
শিরোনাম
  •  

মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান, বিদায় পাঞ্জাব ও কলকাতার

         
মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান, বিদায় পাঞ্জাব ও কলকাতার

মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান, বিদায় পাঞ্জাব ও কলকাতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। রবিবার (২৪ মে) টুর্নামেন্টের ৬৯তম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩০ রানে হারিয়ে শেষ চারের টিকিট কাটে রাজস্থান। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট, যা নিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

রাজস্থানের এই জয়ে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে গেছে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। ১৪ ম্যাচ শেষে পাঞ্জাবের পয়েন্ট ১৫, আর ১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ ১৩। কলকাতার এখনও একটি ম্যাচ বাকি থাকলেও শেষ ম্যাচে জিতলেও তারা রাজস্থানের ১৬ পয়েন্ট স্পর্শ করতে পারবে না।

মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রানেই থেমে যায় মুম্বাই।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দারাবাদ প্লে-অফ নিশ্চিত করেছিল। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ব্যাঙ্গালুরু ও গুজরাট ২৬ মে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে।

অন্যদিকে, পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে ২৭ মে এলিমিনেটরে খেলবে হায়দারাবাদ ও রাজস্থান।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ