জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, তারেক রেজার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা। তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান, পুলিশের সদস্য, সাদা পোশাকে বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পরে ওই ঘটনার জেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলাতেই রবিবার সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স