ইরানকে ঘিরে ‘সুসংবাদ’ আসছে, দিল্লিতে ঘোষণা মার্কো রুবিওর
চার দিনের ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আজ দিনের শেষের দিকে বিশ্ববাসী ‘সুসংবাদ’ পেতে পারে।
রবিবার (২৪ মে) দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় রুবিও বলেন, আমার মনে হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব কিছু সুখবর পেতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীর অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তিতে এ সংক্রান্ত উদ্বেগগুলোর সমাধান অন্তর্ভুক্ত থাকবে।
রুবিওর ভাষ্য, এই চুক্তি এমন একটি প্রক্রিয়ার সূচনা করবে, যার মাধ্যমে শেষ পর্যন্ত এমন অবস্থায় পৌঁছানো সম্ভব হবে যেখানে বিশ্বকে আর কখনো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না।
তিনি আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই এই চুক্তির প্রধান লক্ষ্য।
মার্কিন এই শীর্ষ কূটনীতিক বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না। হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ। সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ধ্বংসের হুমকি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রায় ৫৩ মিনিটব্যাপী যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন রুবিও।
এর আগে রবিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানকে নিয়ে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণার আগে চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
ট্রাম্প আরও বলেন, তিনি আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু-র সঙ্গেও কথা বলেছেন। তার দাবি, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
তবে ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটি কেবল যুদ্ধপূর্ব সময়ের মতো জাহাজ চলাচলের সংখ্যা স্বাভাবিক করতে সম্মত হয়েছে। তবে এর অর্থ আগের মতো পুরোপুরি মুক্ত নৌ চলাচল নয়।
এদিকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্রাম্পের বক্তব্যকে ‘অপপ্রচার’ হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইআরজিসি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স