ATN
শিরোনাম
  •  

বান্দরবানের ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ, নিহত ৩

         
বান্দরবানের ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ, নিহত ৩

বান্দরবানের ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ, নিহত ৩

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি গ্রামের বাইশফাঁড়ি বিওপি সংলগ্ন ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন— সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ