হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৩৪
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু।
রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪৪২ শিশুর।
এদিকে, পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিতে এসেছে ৬৩ হাজার ৮১৩ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ২২৪ শিশুর এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স