ইসরায়েলের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গিওরা আইল্যান্ড দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানই জয়ী হয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কিছু পয়েন্টের ব্যবধানে হলেও পরিষ্কারভাবে যুদ্ধ জিতেছে।
তার মতে, যুদ্ধের ফলাফল এখন স্পষ্ট এবং ইরান এ ফল নিয়ে বেশি সন্তুষ্ট হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে কঠিন পরিস্থিতিতে রয়েছে, আর এতে ইসরায়েল আরও বড় সমস্যায় পড়েছে।
গিওরা আইল্যান্ড বলেন, হামলার পরও ইরানের শাসনব্যবস্থা অটুট রয়েছে এবং দেশটি শক্ত অবস্থান দেখাতে সক্ষম হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন চায় হরমুজ প্রণালিতে আগের পরিস্থিতি ফিরে আসুক এবং ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া হোক।
তার দাবি, আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের নিয়েও আলোচনা চাইত। কিন্তু এখন তারা শুধু সংঘাত বন্ধ করার দিকেই মনোযোগ দিচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে পাল্টা জবাব দেয় ইরান। এরপর যুদ্ধবিরতির ঘোষণা আসে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস