ATN
শিরোনাম
  •  

বিশ্ব বাজারে চামড়া রপ্তানির শর্ত আজও পূরণ করতে পারেনি সাভারের ট্যানারি পল্লী

         
বিশ্ব বাজারে চামড়া রপ্তানির শর্ত আজও পূরণ করতে পারেনি সাভারের ট্যানারি পল্লী

বিশ্ব বাজারে চামড়া রপ্তানির শর্ত আজও পূরণ করতে পারেনি সাভারের ট্যানারি পল্লী

উন্নয়ন প্রত্যাশায় স্থানান্তর করে কেটে গেছে এক দশক। অথচ সিইটিপি’র সংকট কাটেনি আজও। তাই মেলেনি পরিবেশের ছাড়পত্র। ফলে বিশ্ব বাজারে চামড়া রপ্তানির শর্ত আজও পূরণ করতে পারেনি সাভারের চামড়া শিল্পনগরী। আসছে কুরবানির চামড়া সংগ্রহের জন্য প্রস্তুতি অনেকাংশে সম্পন্ন হলেও, আশা নিরাশার দোলায় দুলছে ট্যানারি মালিকরা।

আর কয়দিন পরেই আসছে কুরবানির ঈদ, আর এই ঈদুল আজহা উপলক্ষে সাজসাজ রব পড়েছে দেশে চামড়া জোগানের সর্ববৃহৎ উৎস সাভারের চামড়া শিল্পনগরীতে।

সাভারের হরিণধরায় বিসিক চামড়া শিল্পনগরী স্থানান্তরের শুরু থেকেই বর্জ্য ব্যবস্থাপনায় সিইটিপি নিয়ে রয়েছে নানা সংকট। পরিশোধনের পর্যাপ্ত সক্ষমতা না থাকায় মেলেনি চামড়া শিল্পের আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী বৈশ্বিক সংস্থার এলডব্লিউজি সনদ। এ ছাড়াও সংরক্ষণের অন্যতম উপাদান লবণের বাড়তি দাম এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চামড়া শিল্পে ব্যবহৃত রাসায়নিকের যোগান নিয়ে শঙ্কিত ট্যানারি মালিকরা।

কর্তপক্ষ বলছে, সিইটিপি সংস্কারের কাজ চলছে। কিছু ট্যানারি মালিককে ইটিপি স্থাপনের জন্য বলা হয়েছে।

সম্প্রতি চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ট্যানারি মালিকসহ চামড়াশিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সিইটিপিকে কীভাবে আরও কর্মক্ষম করা যায়, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কোরবানির ঈদে চামড়ার পরিমাণ বেড়ে যায় বহুগুণ, ট্যানারি পল্লীতে বর্জ্যের পরিমাণ এক লাফে ৪৫,০০০ ঘনমিটার পর্যন্ত পৌঁছায়, অথচ সিইটিপির কার্যক্ষমতা তার অর্ধেক।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ