ATN
শিরোনাম
  •  

৬ বছর পর জার্মান কাপের শিরোপা জিতলো বায়ার্ন

         
৬ বছর পর জার্মান কাপের শিরোপা জিতলো বায়ার্ন

৬ বছর পর জার্মান কাপের শিরোপা জিতলো বায়ার্ন

হ্যারি কেইনের দাপুটে হ্যাটট্রিকে ৬ বছর পর জার্মান কাপের শিরোপা জিতল বায়ার্ন। বার্লিনে শনিবার রাতে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে হারায় বায়ার্ন।

দারুণ ফুটবল খেলে প্রথমার্ধে বায়ার্ন মিউনিখকে আটকে রাখল গত আসরের চ্যাম্পিয়ন স্টুটগার্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পারল না তারা। কেইনের নৈপুণ্যে ২০২০ সালের পর আবার জার্মান কাপের ট্রফি ঘরে তুলতে পারল বায়ার্ন এবং ২০০০ সালের পর বুন্দেসলিগা ও জার্মান কাপ একই মৌসুমে জিতলো বায়ার্ন। সব মিলিয়ে জার্মানির ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি তাদের ২১তম শিরোপা।

প্রথমার্ধ গোলশূন্য থেকেই বিরতিতে যায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান কেইন। এরপর ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। এবং একেবারে শেষ মুহুর্তে হ্যাট্রিক করেন ইংলিশ মিডফিল্ডার।

সব মিলিয়ে বায়ার্নের হয়ে এবারের মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করলেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

রিপোর্ট :কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ