সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ
সার্বিয়ার রাজধানীতে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশ থেকে আগাম নির্বাচনের দাবি জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
গত বছরের নভেম্বর মাসে নোভি সাদ রেলস্টেশন দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর থেকেই দেশটিতে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু হয়। ওই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবিতে টানা বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগ করতে বাধ্য হন।
পরবর্তীতে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু শনিবারের বিক্ষোভে নতুন করে উত্তপ্ত দেশটি।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, দমন-পীড়নের মুখে সাময়িক স্থগিত থাকলেও শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলন ধীরে ধীরে বড় রাজনৈতিক প্রচারণায় রূপ নিয়েছে। আন্দোলনকারীরা এখন ভুচিচকে আগাম নির্বাচন ঘোষণার আহ্বান জানাচ্ছেন।
এ সপ্তাহে ভুচিচ বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে তিনি নির্দিষ্ট রূপরেখা দেননি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস