ATN
শিরোনাম
  •  

ট্রেনে ফিরতি যাত্রার ৩ জুনের টিকিট বিক্রি আজ

         
ট্রেনে ফিরতি যাত্রার ৩ জুনের টিকিট বিক্রি আজ

ট্রেনের ফিরতি যাত্রার টিকিট

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রা সহজ করতে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

আজ রোববার সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে ও ২ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২৩ মে। এবং সর্বশেষ দিন হিসেবে ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ