ATN
শিরোনাম
  •  

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের নামে মামলা

         
দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের নামে মামলা

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের নামে মামলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যান ও মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন—বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের ও মো. আমিনুল হাসান।

এজাহার অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সরকারের অনুমোদন ছাড়া কলরেট ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলারে নামানো হয় এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশে কমানো হয়। এতে মোট ক্ষতি হয়েছে ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ