ATN
শিরোনাম
  •  

মুক্তিযুদ্ধের সময়কার রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত ছিল: মির্জা আব্বাস

         
মুক্তিযুদ্ধের সময়কার রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত ছিল: মির্জা আব্বাস

মির্জা আব্বাসের মন্তব্য

মুক্তিযুদ্ধের সময় আলবদর ও রাজাকারদের আচরণ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “রাজাকার–আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল।”

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, সাম্প্রতিক নির্বাচনী রাজনীতিতে কিছু দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁর ভাষ্য-“ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা সেই সময়ে পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে এ দেশের মানুষ, বিশেষ করে নারীদের নির্যাতনের মুখে ঠেলে দিয়েছিল। আজ তারাই ভোট চাইছে-প্রশ্ন হলো, তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?”

আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ অসভ্য দল। রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই মানানসই ছিল-কারণ তারা সভ্য সমাজের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করি না বলেই তাদের কণ্ঠস্বর এত উঁচু।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ধর্মের অপব্যবহার করে এবং “ইসলামের প্রকৃত চেতনায় নয়, মওদুদীবাদের ধারায় বিশ্বাস করে”-বলেও দাবি করেন।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, “জনগণকে অনুরোধ করব-এদের হাত থেকে সাবধান থাকুন।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ