ATN
শিরোনাম
  •  

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

         
খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে দেখা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা ঠিক ৭টা ৭ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অভ্যর্থনা জানান এবং সরাসরি খালেদা জিয়ার কক্ষে নিয়ে যান। সঙ্গে ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক দুই শীর্ষ নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

এর আগের দিন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় অবস্থার অবনতি হয় এবং পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড বর্তমানে তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মূল গেটে ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং এসএসএফ মোতায়েন রয়েছে। অনুমতি ছাড়া সাধারণ কাউকে হাসপাতালে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ