ATN
শিরোনাম
  •  

চাঁদপুরে ৮ সদস্যের পরিবারে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী

         
চাঁদপুরে ৮ সদস্যের পরিবারে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী

চাঁদপুরে ৮ সদস্যের পরিবারে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী

পরিবারের সদস্য সংখ্যা ৮, তাদের মধ্যে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় মানবেতর জীবন-যাপন তাদের।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামের মনুহর-ফুলবানু দম্পতির পাঁচ ছেলে ও দুই মেয়ে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের বয়স যখন ১০ কী ১২, আক্রান্ত হয় এক অজানা রোগে, শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন ছয়জন। পরিবারের মধ্যে সুস্থ আছেন কেবল ফুলবানু ও এক মেয়ে। স্বামী জীবিত থাকা অবস্থায় কোনো রকমে টেনেটুনে চলছিল মনুহর-ফুলবানুর সংসার। এখন সন্তানদের জন্য দুবেলা খাবারও জোগাড় করতে পারছেন না এই অসহায় মা।

অন্যের বাসায় কাজ করেন একমাত্র সুস্থ বোনটা। রাস্তার পাশে অস্থায়ী চায়ের দোকান দিয়েছেন মেজো ভাই জাহাঙ্গীর, আরেক ভাই বিল্লাল বাচ্চাদের খাবার ও খেলনা বিক্রি করেন ঘরে বসেই। সংসারের খরচ তো দূরের কথা, নিজেদের ওষুধ কেনার সামর্থ্যও হয় না তাতে। চলাচলের জন্য একটি করে হুইল চেয়ার ও দোকানের জন্য কিছু অর্থ সহায়তা পেলে বাঁচতেন তারা।

প্রতি মাসে নয়শ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তারা। মা ফুলবানুকেও বয়স্ক ভাতার আওতায় আনার আশ্বাস দেন চাঁদপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে স্বস্তি ফিরে পাবে অসহায় পরিবারটি।

রিপোর্ট : অ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ