ATN
শিরোনাম
  •  

নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার

         
নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার

নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট বাজারে আনছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক’ থিমে তৈরি নোটটি আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রচলনে আসবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নোটটি প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বাজারে ছাড়া হবে। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।

সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নোটে শহীদ মিনার ও সুপ্রিম কোর্টের প্রতিচিত্র রয়েছে। মাঝের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় শাপলা। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ।

নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে ডান পাশে রং-পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা ‘৫০০’ মূল্যমান, যা নোট নাড়ালে সবুজ থেকে নীল হয়। বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতা-আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায় এবং নড়াচড়ায় লাল অংশ সবুজ হয়ে সোনালি বার উপরে-নিচে চলে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে পাঁচটি উঁচু বৃত্ত এবং ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার-সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশ স্পর্শে উঁচু অনুভূত হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ