শুধু সংস্কার নয়, দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন
শুধু সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু নির্বাচন হবে না। এজন্য দরকার গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। জনগনেরও সচেতন থাকতে হবে নিজেদের দায়িত্ব সম্পর্কে।
আজ (২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা আসে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে – সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিভিন্ন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সহ অনেকই। যারা বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচন এর সঙ্গে সম্পৃক্ত।
বক্তারা বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী সরকারের পক্ষপাত দুষ্টতা, দুর্বৃত্তায়ন। ফলে নির্বাচন কমিশনও সুষ্ঠুভাবে তার ভুমিকা রাখতে পারে নি। গণঅভ্যুত্থানের পর আগের ধারায় নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই।
এজন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। পাশাপাশি জনগণকেও চাইতে হবে একটি সুষ্ঠু নির্বাচনকে যেন কেউ ব্যাহত করতে না পারে।
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন বক্তারা।
রিপোর্ট : ফে./সা.সি