আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, সাকিবের ১ কোটি
আইপিএলের আসন্ন মিনি নিলামে এবার নজিরবিহীন সাড়া মিলেছে। এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন খেলোয়াড়।
বাংলাদেশ থেকে সেই তালিকায় জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে দেয় আইপিএল কর্তৃপক্ষ। এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। মিনি নিলামে অংশ নেওয়া ১০টি দলে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য।
ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম পাঠাবে। সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলোর সংক্ষিপ্ত তালিকা পাঠানোর শেষ তারিখ ৫ ডিসেম্বর। আর এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।
সর্বোচ্চ ভিত্তি মূল্যের তালিকায় ভারতের খেলোয়াড় খুব কম মাত্র দুজন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি। এবার ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। প্রচলিত টেস্ট-খেলুড়ে দেশগুলো ছাড়াও রয়েছে মালয়েশিয়া। দেশটির তারকা বীরানদীপ সিং, যিনি সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি ছুঁয়েছেন, তিনিও আছেন নিবন্ধিতদের তালিকায়।
অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভেন স্মিথের মতো তারকারা নিলামে থাকলেও, বিস্ময়করভাবে নাম লেখাননি গ্লেন ম্যাক্সওয়েল। সর্বশেষ আসরের পর পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছিল।
গত ১৫ নভেম্বর ছিল খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) শেষ সময়। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে খরচ করার মতো ২৩৭.৫৫ কোটি রুপি বাজেট অবশিষ্ট আছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হাতে সর্বোচ্চ ৬৪.৩০ কোটি এবং চেন্নাই সুপার কিংসের হাতে ৪৩.৪০ কোটি রুপি রয়েছে।
নিলামে মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম লেখালেও ১০টি দলের জন্য ফাঁকা স্লট আছে মাত্র ৭৭টি। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ৩১টি স্লট। ফলে দল পেতে হলে সাকিব-মুস্তাফিজদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি