কেরানীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেরানীগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওমর ফারুককে বরণ করে নিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কৃষি অফিসার মহুয়া মুনমুন, প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
নবাগত ইউএনও ওমর ফারুক সভায় বলেন, “কেরানীগঞ্জের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা কামনা করি।”
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস