খালেদা জিয়ার দৃঢ়তায় দেশ ভারতের দখলে যায়নি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তার কারণেই বাংলাদেশ ভারতের দখলে যায়নি-এ দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সোমবার হৃদরোগের চিকিৎসা শেষে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ত্যাগের সময় তিনি সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করি। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী-বেগম জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক নেত্রী। তাঁর আপসহীন রাজনীতির কারণেই বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তা অনেক আগেই যেতে পারত। উনার দৃঢ়তায় তা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী নির্বাচন ও রাজনীতি পরিচালনায় বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন। দেশকে প্রাধান্য দিয়ে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব নির্ধারণ করতে হবে।”
নিজের শারীরিক অবস্থার বিষয়ে জামায়াত নেতা জানান, তার হার্টের ব্লক অপসারণ করে স্টেন্টিং করা হয়েছে। “আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকরা আরও কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন,” বলেন তিনি।
তিনি আরও জানান, বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক মোমিনুজ্জামান তার চিকিৎসা করেন এবং ব্লকটি পাথরের মতো শক্ত ছিল।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের নেতাকর্মীরা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস