খালেদা জিয়ার সুস্থতা জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: আমানউল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আগামী নির্বাচন ও বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত।
আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অমানউল্লাহ আমান বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবি। দেশের মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন ছিলেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ-এ সময় পুরো জাতি তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। তিনি শুধু একটি দলের নেত্রী নন, বরং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”
তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সরকারের পক্ষ থেকেও তার উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
অমানউল্লাহ আমান আরও বলেন, “এই সংকটময় সময়ে খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সবার প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে জেল-নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে লড়াই করে গেছেন। ব্যক্তিগত স্বার্থে কখনো আপস করেননি এবং দেশের বাইরে গিয়ে লুকিয়ে থাকেননি-নেতাকর্মীদের পাশেই থেকেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্ত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস