ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, আটক ১

         
কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, আটক ১

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, আটক ১

ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে লাঠির আঘাতে আছিয়া আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ (২৫)-কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত আছিয়া কাঠালতলী দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার মেয়ে।

ঘটনাটি ঘটে সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সোনাকান্দা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দেখা করার কথা বলে সোহাগ আছিয়াকে ডেকে নেয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগ লাঠি দিয়ে আছিয়ার মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আছিয়া। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে কাঠালতলীর নিজ বাড়িতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনার পরপরই ঘাতক সোহাগকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ