ATN
শিরোনাম
  •  

বিপিএলে খেলতে আসছেন এক ইতালিয়ান ক্রিকেটার

         
বিপিএলে খেলতে আসছেন এক ইতালিয়ান ক্রিকেটার

বিপিএলে খেলতে আসছেন এক ইতালিয়ান ক্রিকেটার

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলবেন এমিলিও গে নামের এক ইতালিয়ান ক্রিকেটার। তার আগ্রহেই ১০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাকে নিয়েছে রংপুর রাইডার্স।

দ্বাদশ বিপিএলে ৬টি ফ্র্যাঞ্চাইজি সরাসরি দুজন করে খেলোয়াড়কে দলভুক্ত করেছে। দুজনকে কিনেছে নিলাম থেকে। এই ২৪ বিদেশি খেলোয়াড়ের একজন ২৫ বছর বয়সী এমিলিও নিকো গে।

বাবা গ্রেনাডিয়ান, মা ইতালিয়ান। তবে গে যতটা না ইতালিয়ান, তার চেয়ে বেশি ইংলিশ। জন্মেছেন ইংল্যান্ডের বেডফোর্ডে। মায়ের জাতীয়তারসূত্রে খেলতে পারছেন ইতালিতে। নর্দাম্পটনশায়ারের একাডেমিতে গড়ে উঠে সেখানেই কাউন্টি খেলা। এখন ধারে খেলছেন ডারহামে। স্বপ্ন দেখেন একদিন ইংল্যান্ডের হয়ে খেলবেন। ইতালি যেহেতু আইসিসি’র সহযোগী সদস্য, ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নটা বেঁচেই আছে।

টি-২০ বিশ্বকাপ ইউরোপিয়ান বাছাই ফাইনালসে তার ফিফটির সুবাদেই স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি’র কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় জায়গা করে নেয় ফুটবলের দেশ ইতালি।

২০২৬ টি-২০ বিশ্বকাপের সি-গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার জো বার্নসের নেতৃত্বাধীন দলটি। ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি নিতেই বিপিএলে সেধে খেলতে আসছেন বাঁহাতি ব্যাটার।

রিপোর্ট : হ. ক./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ