ATN
শিরোনাম
  •  

বাড়ল জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর

         
বাড়ল জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর

বাড়ল জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর

স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ মূল্য কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ