জুলাই-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার তার বিরুদ্ধে গঠন করা আনুষ্ঠানিক অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল-২। এদিকে, বিচার প্রক্রিয়া নিয়ে বিরুপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন আমলে নেয়ার দিন ধার্য ছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ। এজন্য সকালে কারাগার থেকে তাকে হাজির করা হয় আদালতে।
মামলায় হাসানুল হক ইনুর পক্ষে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন তার পক্ষে আইনজীবীরা। তবে তা খারিজ করে দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
ট্রাইব্যুনালে ইনুর পক্ষের পুর্নবিবেচনা আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে 'সো কলড বা তথাকথিত' বলে উল্লেখ করা হয়। প্রশ্ন তোলা হয় বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়েও। আদালতে এই শব্দ চয়ন কে রাষ্ট্রদ্রোহের শামিল বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বিরুপ মন্তব্য করায় বিএনপি নেতা ও আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদলত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউশন। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অভিযোগে ফজলুর রহমানকে স্বশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেন।
এছাড়া, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১২ জানুয়ারি তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস